কলেজ প্রতিষ্ঠার ইতিকথা ১৯৭৭ সালে হরিরামপুর সাংস্কৃতিক সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত কামারপাড়া উচ্চ বিদ্যালয়টি 2010 ইং সাল থেকে কামারপাড়া স্কুল এন্ড কলেজ হিসেবে পরিচালিত হয়ে আসছে। আর তখন থেকেই প্রতিষ্ঠানটির নতুন ভাবে যাত্রা শুরু হয়। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির কলের শাখা চালু প্রসঙ্গ ছিল সময়ের দাবি। বর্তমানে এ প্রতিষ্ঠান অট্টল এলাকার সকল ট্রেনের মানুষের কাছে প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।২০১০ -২০১১ ইং সালে প্রতিষ্ঠানটি কলের শাখায় সীমিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে ২০১২ সালে প্রথম বারের মত অত্র প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই পর্যন্ত অত্র প্রতিষ্ঠান থেকে নয়টি বেজ পরীক্ষা দিয়েছে এবং পাশের হার সন্তোষজনক। বর্তমানে কলেজে স্বতন্ত্র ভবন তৈরি করা হয়েছে, সেই সাথে আধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগা নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যস্ত প্রতিষ্ঠান দক্ষ ও অভিজ্ঞ গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং শিক্ষক মন্ডলী। ছায়া সুনিবির প্রশান্ত এই শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই স্নাতক পর্যায়ে উন্নীত হবে, ইনশাল্লাহ।