
এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের কে প্রস্তুত করাই আজকের শিক্ষার মূল লক্ষ্য।কামারপাড়া স্কুল এন্ড কলেজে আমরা বিশ্বাস করি, প্রতি শিক্ষার্থী তার ভেতরে অসীম সম্ভাবনা নিয়ে জন্মায়। আমাদের দায়িত্ব সেই সম্ভাবনাকে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বিকশিত করা । বর্তমান বিশ্ব প্রযুক্তি ও জ্ঞানের যুগ ।এই পরিবর্তনশীল সময় শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয় বরং যুক্তিবোধ ,বিশ্লেষণে, ক্ষমতা এবং বাস্তব জ্ঞান অর্জন করানোই আমাদের অগ্রাধিকার ।১৯৭৭ সালে প্রতিষ্ঠিত কামারপাড়া স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি একটি স্বপ্ন নির্মাণের কারখানা । যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের ভবিষ্যৎ নিজ হাতে গড়ার সুযোগ পায় । প্রতিষ্ঠানের কলেজ শাখা কে আমরা এমন একটি সুন্দর পরিবেশে সৃষ্টি করেছি, যেখানে ছাত্রছাত্রীরা নিরাপদ স্বাচ্ছন্দময় ও উদ্দীপনায় পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে । আমরা চর্চা করি আধুনিকতা ও ঐতিহ্যের সম্মেলন, যেখানে ডিজিটাল শিক্ষা গবেষণা,সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিকতা ভিত্তিক নির্দেশনা সবকিছু একসাথে থাকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও যুগউপযোগী পাঠ্যসূচির মাধ্যমে আমরা তাদেরকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেব গড়ে তোলার চেষ্টা করি । শিক্ষার সাথে আমরা যুক্ত করেছি মানবিকতা, সহানুভূতি এবং দেশের প্রতি দায়িত্ব। শুধু ডিগ্রী অর্জনের নাম নয়, নিজেকে আবিষ্কারের একটা পথ এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নির্মাতা আর অভিভাবকদের সহযোগিতা আমাদের পথ চলাকে আরো মজবুত করে। আমরা গড়ে তুলতে চাই একটি আলোকিত প্রজন্ম যার জ্ঞান, মূল্যবোধ ও দেশ প্রেম সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন এর পথিক হবে।